এইমাত্র পাওয়া

Monthly Archives: April 2021

কঠোর লকডাউনেও শেয়ারবাজার বাজার লেনদেন চলবে

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের অতিমারি মোকাবেলায় আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক বা কঠোর লকডাউন শুরু হতে পারে। এ সময়ে জরুরি সেবা সংক্রান্ত অফিস ছাড়া বাকী সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কঠোর লকাউনেও এবার খোলা থাকবে দেশের পুঁজিবাজার। …

বিস্তারিত পড়ুন

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যু

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৬১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। …

বিস্তারিত পড়ুন

চবি’র সাড়ে ১২শ’ শিক্ষার্থীর ফেসবুক তথ্য ফাঁস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ হাজার ২৬৪ জন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযুক্তিকর্মী ফাঁস হওয়া এসব তথ্য সাংবাদিকদের প্রদান করেন। তিনি জানান, ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, ঠিকানা, জন্মতারিখ, প্রোফাইল এবং ইমেইল ঠিকানা, বিভিন্ন রাজনৈতিক ও …

বিস্তারিত পড়ুন

বইমেলা শেষ হচ্ছে ১২ এপ্রিল

নিউজ ডেস্ক।। অমর একুশে গ্রন্থমেলা আগামী ১২ এপ্রিল শেষ হচ্ছে। শনিবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান। এবারের বইমেলা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। তবে ওইদিন থেকে সর্বাত্মক লকডাউন শুরুর ঘোষণা আসায় নির্ধারিত সময়ের দুইদিন আগেই বইমেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

বিস্তারিত পড়ুন

এসএসসি’র ফরমপূরণে আর স্কুলে যেতে হবে না; ফরম পূরণ হবে ঘরে বসেই

মোঃ মোজা‌হিদুর রহমান: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর সময়োপযোগী উদ্যোগের কারণে আজ ২০২১ সালের এসএসসি পরীক্ষারা ঘরে বসেই তাদের ফরম পূরণ করতে পারছে। যশোর শিক্ষা বোর্ডের এ উদ্যোগে দেশব্যাপী ব্যাপক সাড়া মিলেছে। একমাত্র যশোর শিক্ষা বোর্ডই এ ধরনের নজীর‌বিহীন উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আর এটি সম্ভব হয়েছে …

বিস্তারিত পড়ুন

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফারুক- কবরী

অনলাইন ডেস্ক || চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় সেলুলয়েডে তাদের জুটি বহুকাল সিনেমাপ্রেমীদের আনন্দ দিয়েছে। সময়ের বিবর্তনে বাংলা চলচ্চিত্র কালে কালে বহু জুটির অভিনয় দেখেছে। তবে ফারুক-কবরী জুটি এখনো স্মৃতিজাগানিয়া। সেই বহুকালের চেনা জুটি এখন দুই দেশে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুজনেই আইসিউতে চিকিৎসাধীন আছেন। ষাট-সত্তর দশকের সময়টাতে স্বর্ণযুগ ছিল চলচ্চিত্রের। ফারুক-কবরী জুটি …

বিস্তারিত পড়ুন

ইউজিসির অনুমোদন পেল ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক।। তথ্যপ্রযুক্তি ভিত্তিক দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস- ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি৷ গত ২৩ ফেব্রুয়ারি ইউজিসি সদস্য ড. বিশ্বজিত চন্দের নেতৃত্বে কমিশনের পরিদর্শন কমিটি ঢাকার বারিধারা নয়ানগরে ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন৷ ওইদিন ইউজিসির চার সদস্য বিশিষ্ট কমিটি ইউআইটিএসের …

বিস্তারিত পড়ুন

পরিবেশ অধিদপ্তরের ডিজির করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক || করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভোর ৪টা ১৪ মিনিটে তিনি মারা যান। পরিবেশ অধিদপ্তরের পিআরও মো. রিয়াজুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. …

বিস্তারিত পড়ুন

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তর ঢেলে সাজানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক।। এমপিওভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তর ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই একটি কমিটি এ নিয়ে কাজ শুরু করবে। শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বিবেচনায় রেখে সার্বিক পরিকল্পনা করা হচ্ছে। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। …

বিস্তারিত পড়ুন

করোনার ইস্যুতে ৬৪ জেলার দায়িত্বে ৬৪ সচিব

নিজস্ব প্রতিবেদক।। দেশের বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। এ কারণে জেলা পর্যায়ে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সুসমন্বয়ে ৬৪ জেলায় ৬৪ জন সিনিয়র সচিব ও সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব দিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। অফিস আদেশে বলা …

বিস্তারিত পড়ুন