এইমাত্র পাওয়া

লিড

তীব্র গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিনের ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক।। দেশব্যাপী বিদ্যমান তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তীব্র দাবদাহের কারণে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় …

বিস্তারিত পড়ুন

পরীক্ষায় ফেল করেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৬৫ শিক্ষার্থী

ঢাকাঃ সাধারণত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষায় পাস নম্বর থাকে ৩০ কিংবা ৪০। কিন্তু এ নম্বরও তুলতে ব্যর্থ হন অনেক শিক্ষার্থী। তবে এরপরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান অনেক শিক্ষার্থী। আর তাদের এ সুযোগ দেয় পোষ্য কোটা। ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি …

বিস্তারিত পড়ুন

‘শিক্ষাবার্তা’ ফেসবুক পেজের সাথে শিক্ষাবার্তা ডট কমের কোন সম্পর্ক নেই!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘শিক্ষাবার্তা’ নামের একটি ফেসবুক পেজ থেকে নানান সময়ে গুজব ও মিথ্যা তথ্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের অন্যতম প্রধান শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল শিক্ষাবার্তা’র সাথে এই পেজের কোন সম্পর্ক নেই। শিক্ষাবার্তা’র অফিসিয়াল ফেসবুক পেজ শিক্ষাবার্তা ডট কম। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবার্তা’ ডট কম এর …

বিস্তারিত পড়ুন

তীব্র দাবদাহের কারণে প্রাথমিকের গোল্ডকাপ স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ তীব্র দাবদাহের কারণে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জুন) থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপাতত সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী

ঢাকাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের জারি করা ভিসানীতির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশটিতে না গেলে কিছু আসে যায় না। আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজের পায়ে চলব। নিজের দেশকে গড়ে তুলব, কারও মুখাপেক্ষী …

বিস্তারিত পড়ুন

সরাসরি ভাতা সুবিধা পাবেন ২ কোটি মানুষ

ঢাকাঃ নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন দারিদ্র্যের হার নিয়ন্ত্রণ ও এসডিজির লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছে। এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুবিধাভোগী হবে তুলনামূলক পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে সরকারের বরাদ্দ প্রায় ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা, যা মোট বাজেটের ১৬.৫৮ শতাংশ এবং জিডিপির …

বিস্তারিত পড়ুন

বাজেট আলোচনায় যে দাবি তুলবেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে মন্ত্রীসভা। প্রস্তাবিত এ বাজেট অনুযায়ী নতুন অর্থবছরের কলমসহ বেশ কিছু শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি পাবে তবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন বাজেট–পরবর্তী আলোচনায় শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে। শনিবার …

বিস্তারিত পড়ুন

বাজেটে জাতীয়করণে অর্থ বরাদ্দ না থাকায় ৭-৮ জুন স্কুল-কলেজে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ৭-৮ জুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। শিক্ষায় বৈষম্য নিরসনসহ জাতীয়করণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ না থাকায় এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। একইসঙ্গে বাজেটে জাতীয়করণের জন্য সংশোধনী প্রস্তাব না এলে অবিরাম কর্মবিরতির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি …

বিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে বড় সুখবর নেই

ঢাকাঃ শিক্ষা খাতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা নেই। নেওয়া হচ্ছে না নতুন কোনো প্রকল্প। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ কিংবা এমপিওভুক্তি নিয়ে নেই কোনো আশ্বাস। বাড়ছে শুধু টাকার অঙ্ক। সব মিলিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে নেই বড় কোনো সুখবর। তবে শিক্ষার্থীদের ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের উপযোগী করে গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার …

বিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির মৃত্যু

চট্টগ্রামঃ চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীন আর নেই । শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ …

বিস্তারিত পড়ুন