মাধ্যমিক

হাতিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নোয়াখালীঃ জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় ওছখালী খান সাহেব ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিমের বিরুদ্ধে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়ে মো. জোবায়ের হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগ …

বিস্তারিত পড়ুন

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা

ঢাকাঃ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচির প্রেক্ষাপটে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করে অনলাইন ক্লাসে ফিরছে দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য হারে রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল ও কিন্ডারগার্টেন। তবে সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা নেই, অনলাইন পাঠদান কার্যক্রম চলমান থাকলেও তা শ্লথগতিতে চলছে …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাক্রম: খুললো ‘নৈপূণ্য’ অ্যাপ

ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন ও রিপোর্ট কার্ড প্রস্তুত নিয়ে অভিভাবকরা উদ্বেগ জানিয়ে আসছেন। শিক্ষকদের পক্ষপাতিত্বের অভিযোগও করছেন তারা। অন্যদিকে, খোদ অনেক শিক্ষকও বিষয়টি স্পষ্ট জানেন না বলে স্বীকার করেছেন। শিক্ষার্থীর শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন সহজ এবং ত্রুটিমুক্ত করতে এবার উন্মুক্ত করা হলো ‘নৈপূণ্য’ অ্যাপ। শনিবার (৪ নভেম্বর) সকাল …

বিস্তারিত পড়ুন

স্কুলে রান্না শিখছে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জঃ জেলার উল্লাপাড়ার এইচ টি ইমাম গালর্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নিজের হাতে রান্না শিখছে। নিজেরা রান্না করে দুপুরের খাবারের আয়োজনও করেছে। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, কৃষিসহ নানা বিষয়ে দক্ষতা অর্জনে নতুন শিক্ষা পদ্ধতিতে জীবন ও জীবিকা নামে পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বইয়ের একটি অধ্যায়ে রান্নায় দক্ষতা …

বিস্তারিত পড়ুন

নির্ধারিত সময়েই নতুন বই দেওয়ার আশ্বাস এনসিটিবির

ঢাকাঃ নতুন বই বিতরণে গত বছরের আলোচনা-সমালোচনা, কাগজ আমদানি ও মান নিয়ে প্রেস মালিক- শিক্ষার্থীদের ক্ষোভ ছাড়িয়ে এবার নির্ধারিত সময়েই ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির তথ্যমতে, আগামী শিক্ষাবর্ষে প্রাথমিকের ৯ কোটি বইয়ের চাহিদা রয়েছে। এরই মধ্যে প্রাথমিকের বই ছাপানো প্রায় …

বিস্তারিত পড়ুন

লামায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

বান্দরবানঃ জেলার লামায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা, কমছে শিক্ষার মান। এ থেকে উত্তোরণে দ্রুত শূন্য পদগুলো পূরণের জোর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা। জানা যায়, লামায় সরকারি ও বেসরকারি মিলে ৪৪টি মাধ্যমিক স্কুল-কলেজ ও মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

রোবট বানালো সপ্তম শ্রেণির ছাত্র আলামিন

দিনাজপুরঃ প্রশ্ন করলেই মিলছে উত্তর। সব প্রশ্নের উত্তর নির্ভুল উত্তর দিচ্ছে রোবটটি।টিফিনের টাকা জমিয়ে এই রোবট বানিয়েছে সপ্তম শ্রেণির ছাত্র আলামিন ইসলাম। রোবটের বুদ্ধিদীপ্ত ক্ষমতা দেখে বিস্মিত আলামিনের স্কুল শিক্ষক-শিক্ষার্থীরা। দিনাজপুর সদর উপজেলার কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আলামিন। তার বাসা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার মুক্তিযোদ্ধা পাড়ায়। নয় বছর বয়সে সড়ক …

বিস্তারিত পড়ুন

নতুন কারিকুলাম নিয়ে অভিভাবক মহলে উদ্বেগ

শাহনাজ হীরা।।  জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ বাস্তবায়নে সারা বাংলাদেশে একযোগে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অভিজ্ঞতা ও যোগ্যতাভিত্তিক এই কারিকুলাম চালু হয়েছে। মুন্সীগঞ্জ জেলায় নতুন কারিকুলাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ২০২৩ সালে জানুয়ারিতে নতুন কারিকুলাম শুরু হলেও অনেক বিদ্যালয়ের নন এমপিও ( খন্ডকালীন) শিক্ষকরা প্রশিক্ষণ পাননি। অথচ নন এমপিও( খন্ডকালীন) শিক্ষকরা যুক্ত …

বিস্তারিত পড়ুন

লাগবে ৫৮ টাকা, বসয় ৯ বছরের বেশি হলেই করা যাবে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন

ঢাকাঃ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স নয় বছরের বেশি হতে হবে। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। মাধ্যমিক পর্যায়ে বর্তমানে দুই ধাপে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে …

বিস্তারিত পড়ুন

স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে স্কুল শিক্ষক লাঞ্ছিত

বরিশালঃ জেলার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. ইউসুফ আলী হাওলাদার উজিরপুর থানায় একটি জিডি করেছেন। গত সোমবার এ ঘটনা ঘটে। জিডি সূত্রে জানা গেছে, সোমবার বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের গেটসংলগ্ন সড়কে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী …

বিস্তারিত পড়ুন