ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন ও রিপোর্ট কার্ড প্রস্তুত নিয়ে অভিভাবকরা উদ্বেগ জানিয়ে আসছেন। শিক্ষকদের পক্ষপাতিত্বের অভিযোগও করছেন তারা। অন্যদিকে, খোদ অনেক শিক্ষকও বিষয়টি স্পষ্ট জানেন না বলে স্বীকার করেছেন।
শিক্ষার্থীর শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন সহজ এবং ত্রুটিমুক্ত করতে এবার উন্মুক্ত করা হলো ‘নৈপূণ্য’ অ্যাপ। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় অ্যাপটির ওয়েব ভার্সন চালু করা হয়েছে।
আগামী ৮ নভেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ অ্যাপে ঢুকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বছর অ্যাপটিতে শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন করা হবে। ২০২৪ সাল থেকে সাতটি শ্রেণিতে এ অ্যাপে মূল্যায়ন হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে এটুআই-এর কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘নৈপূণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। প্রথমে এটির ওয়েব ভার্সন চালু হয়েছে।
অ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন শিক্ষপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। গাইডলাইনে নৈপূণ্য অ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার করে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লগইন, শাখা, শিফট, শিক্ষক, শিক্ষার্থী, নির্ধারিত বিষয়ের শিক্ষক নির্বাচন করবেন, তা উল্লেখ রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
