বিশ্ববিদ্যালয়

রাকসু নির্বাচন: ২৩টি পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয়

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার (জিএস), ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে …

বিস্তারিত পড়ুন

নোবিপ্রবি ছাত্রীদের নিয়ে কর্মকর্তার অ শা লীন মন্তব্য, শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালীঃ ফেসবুক পোস্টের কমেন্টে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হাউজিং অ্যান্ড এস্টেট শাখার কর্মকর্তা মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা ওই কর্মকর্তার বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন বরাবর স্মারকলিপি দেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক …

বিস্তারিত পড়ুন

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা

ঢাকাঃ বাংলাদেশে তিনটি ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউএসএ; ট্রিনিটি ইউনিভার্সিটি, ইউএসএ; এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউইয়র্ক (স্টেট ইউনিভার্সিটি অব)। সরকার ও কমিশন থেকে এ ধরনের কোনো বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

রাকসু নির্বাচন: আগে থেকেই স্বাক্ষর করা দেড় শ ব্যালট পাওয়া গেল!

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমি ভবনের ১৫০ নম্বর কক্ষে আগে থেকে স্বাক্ষর করা দেড় শ ব্যালট পাওয়া গেছে। এ ঘটনায় কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ছাত্রদল …

বিস্তারিত পড়ুন

রাকসু নির্বাচন: ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগে অপেক্ষা করছেন। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

চাকসু নির্বাচন: ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে বড় জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। দুই শীর্ষ পদ ছাড়াও আরো ২২টি পদে জয় পেয়েছেন তারা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। চাকসু নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ …

বিস্তারিত পড়ুন

জগন্নাথ হল ‘ট্রাজেডি’ স্মরণে শোক পালন করল ঢাবি

ঢাকাঃ চার দশক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাদ ধসে ৩৯ জনের প্রাণহানির ঘটনায় শোক দিবস পালন করল শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানটি। বুধবার সকালে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হলে ‘অক্টোবর স্মৃতি স্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন। ১৯৮৫ সালের …

বিস্তারিত পড়ুন

চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এলইডি স্ক্রিনের মাধ্যমে …

বিস্তারিত পড়ুন

চবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনা-নেওয়া করছে ১১ জোড়া শাটল ১৫ জোড়া বাস

চট্টগ্রামঃ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকেই শাটল ট্রেন ও বাসে করে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করেছেন। শিক্ষার্থীদের ভোট দিতে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ১১ জোড়া শাটল ট্রেন ও ১৫ জোড়া বাস সার্ভিসের …

বিস্তারিত পড়ুন

আইডি কার্ড বিড়ম্বনায় শিক্ষার্থীরা, অনেকের ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের দেওয়া আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। যাদের আইডি কার্ড নাই তারা চাকসুর ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারছেন না। তবে যেসব শিক্ষার্থী বিকল্প প্রমাণপত্র উপস্থাপন করতে পারছেন তাদের ছাড় দেওয়া হচ্ছে। চবির জিরো পয়েন্টে প্রধান ফটকে দেখা গেছে এমন দৃশ্য। সেখানে আইডি কার্ড চেক …

বিস্তারিত পড়ুন