অনলাইন ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড়ের সময় যেকোনো ধরনের সাহায্যের জন্য পুলিশকে পাশে পেতে কল করুন ৬৯৬৯০০৩৪ নম্বরে। এছাড়া জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরটিও ব্যবহার করা যাবে। শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা জানান, পুলিশকে …
বিস্তারিত পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধীনে অনুষ্ঠিতব্য শনিবারের (৯ নভেম্বর) সকল পরীক্ষা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। এদিন অনার্স দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
বিস্তারিত পড়ুনরাজশাহীর গোদাগাড়ীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া, গোগ্রাম ও মোহনপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমুহের আয়োজনে ও অংশ গ্রহণে শুক্রবার সকালে দুইদিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ এর শুভ উদ্বোধন করেন সিসিবিভিওর সভাপতি জনাব মো: মোজাম্মেল হক। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র নির্বাহী …
বিস্তারিত পড়ুনসরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মনিটরিং সেলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। তিনি জানান, এরইমধ্যে সাইক্লোন সেন্টারসহ উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সাইক্লোন সেন্টারে দুই …
বিস্তারিত পড়ুনসমাপনী পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার
কোমলমতি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের শর্তে পূর্ব ঘোষিত সমাপনী পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর পুরান পল্টন মুক্তি ভবনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এডুকেশন বাংলায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। …
বিস্তারিত পড়ুননীতিমালার আগেই বেসরকারি স্কুলে ভর্তি শুরু, মাউশির হুঁশিয়ারি
ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার আগেই রাজধানী ঢাকার শীর্ষমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান আবেদন শুরুর তারিখ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছর ভর্তি কার্যক্রম শুরুর আগে অনুমোদিত আসন সংখ্যা প্রকাশ করতে বলা হয়েছে। অথচ নীতিমালা জারির আগেই …
বিস্তারিত পড়ুনকোচিং ব্যবসায়ী শিক্ষকদের রিটার্ন খতিয়ে দেখার উদ্যোগ
রাজধানীর কোচিং সেন্টারগুলোর শিক্ষকদের অনেকে মাসে লাখ টাকার বেশি আয় করেন। অভিযোগ রয়েছে, তাঁদের অনেকে সঠিকভাবে রাজস্ব পরিশোধ করছেন না। এ অবস্থায় কোচিং সেন্টারের শিক্ষকদের কাছ থেকে রাজস্ব আদায়ে নজরদারি বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, চলতি করবর্ষে ব্যক্তি ও প্রতিষ্ঠান সঠিক হিসাবে রিটার্ন জমা …
বিস্তারিত পড়ুনসাংসদ রতনের স্ত্রী শিক্ষিকা ঝুমুর বরখাস্ত
সরকার দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী শিক্ষিকা তানভী ঝুমুরকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। গত ১০ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তানভী ঝুমুর। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন ঠিকই তুলে নিচ্ছিলেন এই শিক্ষিকা। এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফরের মহাপরিচালকের নির্দেশক্রমে তাকে বরখাস্ত করা হয়। শুক্রবার …
বিস্তারিত পড়ুন১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
১৫তম নিবন্ধনে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। জানা গেছে, ১৫তম শিক্ষক নিবন্ধনের ভাইভা বা মৌখিক পরীক্ষা আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৩৪৫ জনের অংশগ্রহণ করার কথা রয়েছে। তাদের মধ্যে স্কুল …
বিস্তারিত পড়ুন‘উচ্চতর গ্রেড’ পাবেন বেসরকারি শিক্ষকরা
আপত্তি এড়াতে ‘উচ্চতর গ্রেড’ শব্দটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন জাতীয় পে-স্কেলে টাইমস্কেল কথাটি বাতিল করা হয়েছে। এর আগে এই শব্দ ব্যবহারে আপত্তি জানায় অর্থ মন্ত্রণালয়। ফলে টাইমস্কেলের বদলে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা পাচ্ছেন ‘উচ্চতর গ্রেড’। কর্মকর্তারা জানান, টাইমস্কেলের নিয়মেই ‘উচ্চতর গ্রেড’ পাবেন শিক্ষক-কর্মচারীরা। অর্থাৎ ১০ বছর পূর্তিতে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল