এইমাত্র পাওয়া

প্রাথমিক

স্কুলের নাম পরিবর্তন, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পঞ্চগড়ঃ  শ্রুতিকটু এবং নেতিবাচক ভাবার্থ থাকা সারাদেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শতবর্ষী ভজনপুর -দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম। স্কুলটি উপজেলার দেবনগড় ইউনিয়নে অবস্থিত হওয়ায় ভজনপুর বাদ দিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি রেজুলেশনের মাধ্যমে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ …

বিস্তারিত পড়ুন

একীভূত হচ্ছে যশোরের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যশোরঃ জেলার অভয়নগর উপজেলার হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১৮ জন। গ্রামটি আয়তনে ছোট ও জনসংখ্যায় কম ছাড়াও দুই কিলোমিটারের মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে। শিক্ষার্থী কম থাকলেও বিদ্যালয়টিতে পাঠদান করাচ্ছেন ছয়জন শিক্ষক। এত দিন ধরে গোঁজামিলের তথ্য দিয়ে বিদ্যালয়টি চালানো হচ্ছে। শিক্ষকেরাও নিয়মিত বেতনভাতা পাচ্ছেন। …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক ও গণশিক্ষা: শুধু কলা-বিস্কুটেই ব্যয় হবে ৪৫০ কোটি টাকা!

চট্টগ্রামঃ কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১ হাজার ১২৩ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রকল্পে শিক্ষার্থীদের টিফিনে কলা, বনরুটি ও বিস্কুট খাওয়াতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। এ ছাড়া …

বিস্তারিত পড়ুন

রায় জালিয়াতি করে পদোন্নতি: প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেফতার

মাদারীপুরঃ হাইকোর্টের রায় জালিয়াতি করে পদোন্নতি নেয়ার অভিযোগে করা মামলায় মাদারীপুরের শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামকে গ্রেফতার করেছে ঢাকার শাহাবাগ থানা পুলিশ। এ মামলার বাদী হাইকোর্টের কোর্ট কীপার ইউনুস খান। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম সহকারী প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

প্রতারণা মামলায় কারাগারে যাওয়া সেই প্রধান শিক্ষক বরখাস্ত

নেত্রকোনাঃ প্রতারণার মামলায় কারাগারে যাওয়া এসএম সাজ্জাদুল হক সবুজ (৫৫) নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা বিভাগ। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক আলী রেজা তাকে সাময়িক বরখাস্ত করেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা …

বিস্তারিত পড়ুন

যে প্রক্রিয়ায় একীভূত হবে ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে গত ১০ বছর ধরে যাদের শিক্ষার্থী সংখ্যা ৫০ এর নিচে এমন প্রায় ৩০০ বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে। এই বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষমতা কেড়ে নেয়া হচ্ছে। এগুলোকে পাশের সরকারি স্কুলের সাথে একীভূত করা হবে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ …

বিস্তারিত পড়ুন

বন্ধ হচ্ছে প্রায় ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর তুলনায় শিক্ষার্থী হাতে গোনা। দীর্ঘ সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ছে না। আবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক। শিক্ষার্থীও একজন। সারাদেশে এমন প্রায় ৩শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চিহ্নিত করেছে, …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষা: প্রজেক্টর কেনায় অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। সংখ্যাগত উন্নতির পর এবার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ৩৮ হাজার ৩৯৭ কোটি ১৬ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’ শীর্ষক এ প্রকল্পের আওতায় পাঠদানের আধুনিক ও উন্নত প্রযুক্তি চালু …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক সন্ধ্যায় আলো জ্বালাতেই দেখলেন বিদ্যালয়ের সব তালা ভাঙা

গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ চোরেরদল। চোরেরা বিদ্যালয়ের প্রধান গেইট, কয়েকটি কক্ষের দরজা ও বিভিন্ন আসবাবপত্রের সব তালা ভাঙে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইযুব আলী বাতি জ্বালাতে গিয়ে সার্বিক বিষয়টি প্রত্যক্ষ করেন। তিনি …

বিস্তারিত পড়ুন

সন্দ্বীপে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন প্রাথমিক শিক্ষক

চট্টগ্রামঃ সন্দ্বীপে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম রনজিত কুমার দাস(৬৫)। সোমবার সকাল দশটায় রহমতপুর ইউনিয়নে তার নিজের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, রনজিত কুমার দাস সোমবার সকালে নিজের বসতঘরে চাউলের গুড়ো করার সময় ব্লেন্ডার মেশিন থেকে বিদ্যুতায়িত হয়ে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত …

বিস্তারিত পড়ুন