মাধ্যমিক

বোরকা পরায় ছাত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করলেন শিক্ষক

লালমনিরহাটঃ জেলার সদর উপজেলার পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বোরকা পরায় অশ্লীল ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে ওই স্কুলের আইসিটি শিক্ষক ফেরদৌস আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। আজ সোমবার এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্কুলে এসে প্রতিবাদ জানালে জরুরি মিটিং ডেকে স্কুল ছুটি দেয় প্রতিষ্ঠান প্রধান …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশব্যাপী বিদ্যমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। কারণ …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক স্কুল বন্ধের বিষয়ে যা বলছে মাউশি

ঢাকাঃ তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এর পরপরই আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের একই সিদ্ধান্ত আসতে পারে এমন আলোচনা সারাদেশে ছড়িয়ে পড়ে। তবে আপাতত মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ে এ ধরনের কোনো সিদ্ধান্ত …

বিস্তারিত পড়ুন

১১ বছর ধরে বিদ্যালয়ের অর্থ নিয়ে প্রধান শিক্ষকের নয়-ছয়

নেত্রকোনা” ১১ বছর ধরে বিদ্যালয়ের অর্থ নিয়ে নয়-ছয়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক মো. আক্কাছ উদ্দিনের বিরুদ্ধে। প্রতিবছরেই তার বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের হলেও তদন্তের নামে অদৃশ্য কারণে তা ধামাচাপা পড়ে যায়। এ বছরও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি হয়েছে। কিন্তু তদন্তে ধীরগতি। মো. আক্কাছ উদ্দিন নেত্রকোনার …

বিস্তারিত পড়ুন

ট্যাব বিতরণে অনিয়ম: অভিভাবকের সঙ্গে প্রধান শিক্ষকের অশালীন আচরণ

জামালপুরঃ জেলার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সফিউর রহমান সফির বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও রয়েছে। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক শামীমা ইয়াসমিন। তিনি জানান, তার ছেলে সাফায়াত হোসেন নবম শ্রেণি …

বিস্তারিত পড়ুন

এসএসসিতে বসার বদলে ছয় ছাত্রী বিয়ের পিঁড়িতে

পটুয়াখালীঃ মেয়েটির বয়স সবে ১৬ ছুঁই ছুঁই। বাবা কৃষক। দুমকির নাসিমা-কেরামত আলী বালিকা বিদ্যালয় থেকে সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। এর আগেই প্রেমে জড়ায় এক বেকার যুবকের সঙ্গে। পরীক্ষার আগে বিয়ের পিঁড়িতে বসেছে তারা। পরিবারের মান-সম্মানের কথা ভেবে বাবা-মা বিয়ে দিয়ে দিয়েছেন তাদের। ফলে এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি …

বিস্তারিত পড়ুন

আট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আটজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে একই জেলার ইসলামপুর উপজেলায় বদলি করা হয়েছে। ইসলামপুর …

বিস্তারিত পড়ুন

স্কুল ছাত্রকে বাঁশ দিয়ে পেটালেন ম্যানেজিং কমিটির সভাপতি

নওগাঁঃ জেলার মহাদেবপুরে ইভটিজিংয়ের অপবাদ দিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। গুরুতর আহত ওই শিক্ষার্থীকে বৃহস্পতিবার বিকালে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে। সূত্র জানায়, দশম শ্রেণির …

বিস্তারিত পড়ুন

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন শুরু বুধবার

ঢাকাঃ নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী ৭ জুন। চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। গত শুক্রবার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ৭ জুন বাংলা, ৮ জুন ইংরেজি, …

বিস্তারিত পড়ুন

স্কুলে গিয়ে ছাত্রীকে পিটিয়ে আহত করলেন আ.লীগ নেত্রী

গাজীপুরঃ শ্রেণিকক্ষে দুষ্টুমি করার অভিযোগে বেধড়ক মারধর করে স্কুলছাত্রীকে আহত করার অভিযোগ উঠেছে উম্মে কুলসুম শিল্পী নামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ ও সামাজিক চাপে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন তিনি। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার গাজীপুর ক্যাডেট একাডেমি স্কুলে। অভিযুক্ত উম্মে কুলসুম শিল্পী ওই স্কুলটির পরিচালক …

বিস্তারিত পড়ুন