এইমাত্র পাওয়া

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন শুরু বুধবার

ঢাকাঃ নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী ৭ জুন। চলবে আগামী ১৮ জুন পর্যন্ত।

গত শুক্রবার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ৭ জুন বাংলা, ৮ জুন ইংরেজি, ১০ জুন গণিত, ১১ জুন বিজ্ঞান, ১২ জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ১৩ জুন ডিজিটাল প্রযুক্তি, ১৪ জুন ডিজিটাল প্রযুক্তি, ১৪ জুন জীবন ও জীবিকা, ১৫ জুন স্বাস্থ্য সুরক্ষা, ১৭ জুন ধর্ম ও ১৮ জুন শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন হবে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ৭ জুন ডিজিটাল প্রযুক্তি, ৮ জুন জীবন ও জীবিকা, ১০ জুন স্বাস্থ্য সুরক্ষা, ১১ জুন ধর্ম, ১২ জুন শিল্প ও সংস্কৃতি, ১৩ জুন বাংলা, ১৪ জুন ইংরেজি, ১৫ জুন গণিত, ১৭ জুন বিজ্ঞান ও ১৮ জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে।

ওয়েবসাইট থেকে মূল্যায়ন নির্দেশিকা দেখে নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.