মাধ্যমিক

কুষ্টিয়ায় সিগারেট খাওয়ায় শিক্ষকদের অপমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে শিক্ষকরা অপমান করায় জিনিয়া খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ আগস্ট) বিকালে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটেছে। জিনিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের হঠাৎ পাড়ার জিল্লুর শেখের মেয়ে। …

বিস্তারিত পড়ুন

ছাতা মাথায় ক্লাস: সেই স্কুল পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

ফেনীঃ জেলার পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলে বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়ে শ্রেণি কার্যক্রম চলা সেই ভবনটি পরিদর্শনে করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা। তিনি খোঁজখবর নিয়ে ভবনের বিস্তারিত বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারকে জানান। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপের কথা জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা …

বিস্তারিত পড়ুন

এসএসসি: যশোর বোর্ডে খাতা চ্যালেঞ্জ করেছে ৪৩ হাজার শিক্ষার্থী

যশোরঃ  যশোর শিক্ষা বোর্ডের ৪৩ হাজার ৪০৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে। সোমবার (৭ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে শূন্যপদে শিক্ষক নিয়োগে মাউশির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ১,৮১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়োগ সম্পন্ন হলে কেটে যাবে শিক্ষক সংকট। নোয়াখালী জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর হোসেন জানান, স্কুলে শিক্ষার্থী দেড় …

বিস্তারিত পড়ুন

শিক্ষিকার সঙ্গে পরকীয়া করে পদ হারালেন ম্যানেজিং কমিটির সভাপতি

নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লায় শিক্ষিকার সঙ্গে পরকীয়ার অভিযোগে স্কুল কমিটির সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতা এমএ মান্নানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে ফতুল্লার মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সভা শেষে ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা …

বিস্তারিত পড়ুন

শ্রেণিকক্ষে ছাতা মাথায় ক্লাস

ফেনীঃ স্কুল ঘরের টিন ভেঙ্গে যাওয়ায় শ্রেণি কক্ষে মাথায় ছাতা ধরেই ক্লাশ করছেন ফেনীর পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। রোববার (৬ আগস্ট) এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারাইল হলে কর্তৃপক্ষের নজরে আসে। দীর্ঘদিন সরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে প্রয়োজনীয় সংস্কার কাজ না হওয়ায় টিনগুলো ছিদ্র হয়ে …

বিস্তারিত পড়ুন

শাল্লায় নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য

সুনামগঞ্জঃ জেলার শাল্লা উপজেলায় হবিবপুর ইউনিয়নের শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার ১৮ দিন আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। অনেকেই উচ্চ পর্যায়ের সুপারিশ ও টাকার মাধ্যমে এসব প্রশ্ন পেয়েছেন বলে জানা যায়। রবিবার (৬ আগস্ট) শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ে চার পদে নিয়োগে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ …

বিস্তারিত পড়ুন

এসএসসিতে উত্তীর্ণদের খাতা চ্যালেঞ্জের হিড়িক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এ বছরও এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল হয়নি বলে মনে করেছেন দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী। স্কুল এবং মাদরাসা বোর্ডে তাই নির্ধারিত সময়ে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। এরমধ্যে শুধু ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডেই লাখ ছুঁয়েছে আবেদনকারীর সংখ্যা। জানা গেছে, এসএসসির খাতা চ্যালেঞ্জ বা …

বিস্তারিত পড়ুন

৮ হাজার টাকা করে অনুদান পাচ্ছেন মাধ্যমিকের ৬২৮৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১২ কোটি টাকার বিশেষ অনুদান পাচ্ছেন সারাদেশের সাড়ে ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান। মাধ্যমিক স্তরের অর্থ্যাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ হাজার ২৮৮ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৮ হাজার টাকা করে ৫ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা পাবে। সোমবার (৭ আগস্ট) …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের সেন্টিমেন্ট পুঁজি করে আন্দোলনকে দীর্ঘায়িত করেছে বিটিএ: স্বাশিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিধিনিষেধের তোয়াক্কা না করে সাধারণ শিক্ষকদের সেন্টিমেন্টকে পুঁজি করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আন্দোলনকে দীর্ঘায়িত করেছে বলে মন্তব্য করেছে শিক্ষকদের আরেক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। সংগঠনটি বলছে, স্বাশিপসহ শিক্ষক সমাজ যেখানে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের দাবিতে ঐক্যবদ্ধ, নির্বাচনের আগমুহূর্তে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টে দেশীয় ও আন্তর্জাতিক চক্র …

বিস্তারিত পড়ুন