মাধ্যমিক

নতুন কারিকুলাম: অভিজ্ঞতা অর্জনে ধান লাগালেন শিক্ষার্থীরা

ফরিদপুরঃ জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ডহরনগর প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়রের সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা জমিতে ধান রোপন করেছেন। সোমবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে জাহাঙ্গীর শেখের প্রায় ৩০ শতাংশ জমিতে একজন শিক্ষকের তত্বাবধানে তারা ধানের চারা রোপন করে দেয়। হাতে-কলমে ধান রোপনের অভিজ্ঞতা অর্জন করতেই তারা এ কাজ করে। …

বিস্তারিত পড়ুন

জিপিএ-৫ পেলেন ফেল করা তিন শিক্ষার্থী

পরিবর্তন এসেছে ১১ হাজার শিক্ষার্থীর ফলাফলে নতুন জিপিএ-৫ পেয়েছে ১৮১১জন ফেল থেকে পাস ২২১২ জন কালো তালিকাভুক্ত করা হতে পারে পরীক্ষকদের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ফেল করা তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছেন ২ …

বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফির লাগাম ধরতে যাচ্ছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একেকটিতে একেক রকম টিউশন ফি। শিক্ষার্থীদের ওপর অনেকটা জোর করেই এই ফি চাপিয়ে দেওয়া হয়। এতে চাপ পড়ে অভিভাবকদের ওপর। এই টিউশন ফির লাগাম টানতে নীতিমালা তৈরি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি …

বিস্তারিত পড়ুন

ছাত্রকে মারধর করে ছাড়পত্র দেওয়া প্রধান শিক্ষকসহ কারাগারে দুই শিক্ষক

লক্ষ্মীপুরঃ জেলার কমলনগরে ছাত্রকে বেত্রাঘাতের পর ছাড়পত্র (টিসি) দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধানসহ দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল (কমলনগর) আদালতের বিচারক তারেক আজিজ এ নির্দেশ দেন। অভিযুক্ত দুই শিক্ষক হলেন- কমলনগর উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ স্কুল শিক্ষার্থীদের

লক্ষ্মীপুরঃ জেলার রামগঞ্জ করপাড়া ইউনিয়নের শ্যামপুরের শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষক আজিম উদ্দিনের বিচারের দাবিতে আবারও ফুঁসে উঠেছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে। এসময় শিক্ষার্থীরা শিক্ষক আজিমের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। প্রসঙ্গত, গত সপ্তাহে শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগের …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক-সহ. শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ড, সত্যতা পেলো তদন্ত কমিটি

নওগাঁঃ জেলার বদলগাছী উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন তদন্ত কমিটির প্রধান ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ কমিটির আরও দুই সদস্য হলেন উপজেলা একাডেমিক সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুপারভাইজার …

বিস্তারিত পড়ুন

এসএসসি: যোগের ভুলে ফেল করেছিল রাজশাহীর ৫৮ শিক্ষার্থী

রাজশাহীঃ  খাতায় প্রাপ্ত নম্বর যোগ করার সময় পরীক্ষকেরা ভুল করায় ফেল করেছিল রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫৮ জন এসএসসি পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীরা তাদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করলে ভুল ধরা পড়ে। এই শিক্ষার্থীদের পাস দেখিয়ে আজ সোমবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা …

বিস্তারিত পড়ুন

স্কুলে ক্লাস বন্ধ রেখে ইউনিলিভারের অভিনব প্রচারণা

শরীয়তপুরঃ জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মাঝে ইউনিলিভার কোম্পানির অভিনব বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছে। সোমবার (২৮ আগষ্ট ) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী ইউনিলিভারের অনুষ্ঠান করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান …

বিস্তারিত পড়ুন

এসএসসি: চট্টগ্রামে উত্তরপত্র পুনর্মূল্যায়নে পাস ১৩০ জন

চট্টগ্রামঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর ফল পাল্টেছে এক হাজার ৮০ পরীক্ষার্থীর। যাদের মধ্যে আগে ফেল আসলেও পুনর্মূল্যায়নের পর পাস করেছেন ১৩০ জন। পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, এবছর ২৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। যাদের মধ্যে এক …

বিস্তারিত পড়ুন

সিলেট বোর্ডে ফেল থেকে পাস ৭৯, ফল পরিবর্তন ৪৭২ শিক্ষার্থীর

সিলেটঃ এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডের ৪৭২ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৭৯ জন। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ফেল থেকে পাস করেছেন ৭৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন পরীক্ষার্থী। গত …

বিস্তারিত পড়ুন