মাধ্যমিক

ফুলবাড়ীতে অষ্টম শ্রেণির একটি বইও পৌঁছায়নি

দিনাজপুরঃ জেলার ফুলবাড়ীতে প্রাথমিকের সব শ্রেণির শতভাগ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শতভাগ, নবম শ্রেণির এক-চতুর্থাংশ বই পৌঁছালেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি বইও পৌঁছায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা বলছেন, দ্রুতই সব বই পৌঁছে যাবে তাদের কাছে। এদিকে সোমবার (১ জানুয়ারি) বই উৎসবে ফুলবাড়ী উপজেলার ১০৯টি প্রাথমিক বিদ্যালয় ও …

বিস্তারিত পড়ুন

বাউফলে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল!

পটুয়াখালীঃ দীর্ঘ দুই বছর পর জেলারবাউফলের আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের নিয়োগ বাতিলের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ৮৮/৪জি-১৩৬৩-ম/২০১২/৩৭৫১ নম্বর স্মারকের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ডিসেম্বর মাসে …

বিস্তারিত পড়ুন

আলমডাঙ্গায় নতুন বই পেল ৬৭ হাজার শিক্ষার্থী

চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গায় নতুন বই পেল প্রায় ৬৭ হাজার শিক্ষার্থী। সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এরপর আলমডাঙ্গা পাইলট …

বিস্তারিত পড়ুন

আজ থেকে উঠে যাচ্ছে ৯ম শ্রেণিতে বিভাগ বিভাজন

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আজ পয়লা জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। নবম শ্রেণি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ উঠে যাচ্ছে। এদিকে বছরের প্রথম দিনে সারা দেশের বিদ্যালয়গুলোতে বিনা মূল্যে নতুন বই বিতরণ শুরু হলেও অষ্টম ও নবম শ্রেণির প্রায় আড়াই কোটি বই …

বিস্তারিত পড়ুন

বিয়ের ১৫ দিনের মাথায় ফাঁস দিলেন স্কুল শিক্ষিকা

ঢাকা: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাবরিনা আক্তার শাম্মী (২৮)। তবে পুলিশ বলছে, মানিকনগরে স্বামীর বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মহানগর আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতেন তিনি রবিবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য …

বিস্তারিত পড়ুন

বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা, শোকজ

বরগুনা: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবাহান লিটনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চেয়ে শনিবার (৩১ ডিসেম্বর) বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বরগুনার আমতলী …

বিস্তারিত পড়ুন

বছরের ১ম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

ঢাকাঃ প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বই উৎসব পালন করবে। তবে জাতীয় নির্বাচনের কারণে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করবে না। স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত অনুষ্ঠান করে এবং বিদ্যালয়গুলোতে …

বিস্তারিত পড়ুন

নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ  জেলার সদর উপজেলার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের  নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে এক অভিভাবক সমাবেশ শেষে এই রিপোর্ট কার্ড বিতরণ করা হয়। জানা গেছে,  জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী …

বিস্তারিত পড়ুন

ষষ্ঠ-সপ্তমের রিপোর্ট কার্ড দিতে হবে আজ রবিবারের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন গত ৩০ নভেম্বর শেষ হয়েছে। তবে এখনো শিক্ষার্থীদের ফল দিতে পারেনি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড প্রস্তুতের অ্যাপ নৈপুণ্যে তথ্য অন্তর্ভুক্তি নিয়ে জটিলতায় পড়েছিলেন বহু শিক্ষক। ফলে কিছু প্রতিষ্ঠান অ্যাপ ব্যবহার করে রিপোর্ট …

বিস্তারিত পড়ুন

এখনো ছাপাখানায় অষ্টম ও নবম শ্রেণির বই

ঢাকাঃ আর মাত্র দুই দিন বাদেই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এবারও উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তরের শতভাগ বই জেলা-উপজেলাগুলোতে পৌঁছে গেছে। কিন্তু ছাপা হতে দেরি হওয়ায় মাধ্যমিকের সব বই এখনো বিতরণ করা সম্ভব হয়নি। ফলে নতুন বছরের প্রথম দিন বই উৎসবে অষ্টম …

বিস্তারিত পড়ুন