মাধ্যমিক

মাধ্যমিকে ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক হিসেবে নিয়োগের উদ্যোগ

ঢাকাঃ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর সে লক্ষ্যে ডিপ্লোধারীরা কোথাও ন্যূনতম দুই বছর চাকরিরত থাকলে তাদের বিএসসি (পাস) সমমান দিতে কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই কমিটি গঠন করে। কারিগরি ও মাদ্রাসা …

বিস্তারিত পড়ুন

সব মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী যে কার্যক্রম ঘোষণা মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ক্ষুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অধীনে …

বিস্তারিত পড়ুন

সহকারী প্রধানের মামলায় শেরপুরে প্রধান শিক্ষক গ্রেপ্তার

শেরপুরঃ অর্থ আত্মসাৎ মামলায় শেরপুরের ঐতিহ্যবাহী একটি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে গোবিন্দ কুমার (জি কে) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামকে (৫২) তার শেরপুর শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা বলেন, তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক কারাগারে …

বিস্তারিত পড়ুন

পাঠ্যবইয়ে সংশোধন: শরীফার গল্পের প্রতিবেদন কবে?

‘তৃতীয় লিঙ্গ’ নয়, পাঠ্যবইয়ে ‘হিজড়াই’ উপযুক্ত শব্দ মনে মনে নিজেকে ছেলে বা মেয়ে ভাবার সুযোগ নেই শিশুমনে ‘গুরু মা’ প্রথার ধারণা দেওয়া উচিত নয় শরীফার গল্পে প্রশ্নের অংশেও আসতে পারে পরিমার্জন পাঠ্যবইয়ের ভুল-ত্রুটি নতুন নয়। কয়েক বছর ধরেই বই ছাপার পর নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। চলতি বছর প্রচলিত ‘ভুল-ত্রুটি’ ছাপিয়ে …

বিস্তারিত পড়ুন

ঈদের দিন কালো পতাকা নিয়ে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।। পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বরিশালে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার ঈদের দিন বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোড থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের টাউন হলের সামনে এসে সমাবেশে …

বিস্তারিত পড়ুন

২৫ শিক্ষক ও কর্মচারীর বেতন বন্ধ রেখে বাড়ি নির্মাণ করছেন প্রধান শিক্ষক

হবিগঞ্জঃ জেলার মাধবপুরে শিক্ষকদের তিন মাসের বেতন ভাতা না দিয়ে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ এর পঁচিশ জন শিক্ষক ও কর্মচারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় তহবিলের আর্থিক সংকটের …

বিস্তারিত পড়ুন

জাল সনদ, শিক্ষিকার বেতন বন্ধ করল মাউশি

কুড়িগ্রামঃ জেলার চিলমারীতে জাল সনদে চাকরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ বছর পর এক শিক্ষকের বেতন ভাতা বন্ধ করেছে মাউশি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি) কর্তৃক উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরার এমপিও শিটে বেতন ভাতা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে …

বিস্তারিত পড়ুন

সরকারি গাছ বিক্রি করলেন সহকারী প্রধান শিক্ষক আকছির মিয়া

হবিগঞ্জঃ জেলার আজমিরীগঞ্জে টিএনটি (বিটিসিএল) ভবনের সামনের কয়েক লাখ টাকা মূল্যের ১০টি গাছ কর্তৃপক্ষের কোনো রকমের অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কাকাইলছেও ইউনিয়নের হাজী আব্দুল হেকিম ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আকছির মিয়া এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ:খাতায় ভুল উত্তর

মমিনুল ইসলাম বাবু।। কুড়িগ্রামের চিলমারীতে এক শিক্ষকের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ২০২৪ সালের এসএসসি পরিক্ষার এমসিকিউ উত্তরপত্রে ভুল উত্তর সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ২৫ শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অভিযুক্ত …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের পেটালেন প্রধান শিক্ষক ও সভাপতি

চাঁদপুরঃ জেলায় প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষকদের পেটানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। শনিবার (৬ এপ্রিল) হাইমচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন হামলার শিকার শিক্ষকরা। এর আগে বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া …

বিস্তারিত পড়ুন