বিশ্ববিদ্যালয়

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে বিজনেস ইনকিউবেশন সেন্টার

ঢাকাঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে উচ্চগতির ইন্টারনেট সুবিধাসহ একটি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব …

বিস্তারিত পড়ুন

বৃষ্টিতে জলাবদ্ধতা, পানি মাড়িয়ে ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীরা

সিলেটঃ  অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বৃষ্টি থামার কয়েক ঘণ্টা পরও সজোরে সড়কের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বৃষ্টির পানি। ফলে স্বাভাবিক চলাচলে কষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের। বুধবার (১৪ জুন) দুপুর সোয়া ২টার দিকে সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের হ্যান্ডবল গ্রাউন্ড, …

বিস্তারিত পড়ুন

টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রী হল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি

ঢাকাঃ রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের আবাসিক হলের গেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এসময় হলের গেট খোলা রাখার সময় বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্রীরা। বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলেজের ভেতরে এ দাবি নিয়ে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। …

বিস্তারিত পড়ুন

শেকৃবি কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জাফর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ। বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই খবর জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি …

বিস্তারিত পড়ুন

চবি:মাস্টার্সের ১৫ পরীক্ষার্থীর খাতা দেখতেই ৫ মাস পার!

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশে গড়িমসির অভিযোগ উঠেছে। ৫ মাস পেরিয়ে গেলেও ওই বিভাগের ২০১৯-২০২০ সেশনের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, এই সেশনের ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছরের ৭ ডিসেম্বর তাদের মাস্টার্স পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১০ জানুয়ারি। …

বিস্তারিত পড়ুন

বন্ধ হওয়ার পথে বেরোবির ক্যাফেটেরিয়া

ঢাকাঃ দীর্ঘদিন ধরে বাকি খাওয়ার পর পাওনা টাকা ফেরত না দেওয়া এবং ব্যবসায় লোকসানের কারণে বন্ধ হওয়ার পথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র নাস্তার স্থান ক্যাফেটেরিয়া। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক উপাচার্যের (অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ) দপ্তর ও চারজন শিক্ষকের কাছে ৭৫ হাজার টাকা এবং সাবেক ছাত্রলীগ নেতা তুষার কিবরিয়াসহ …

বিস্তারিত পড়ুন

একদিকে অডিও ফাঁস অন্যদিকে নিয়োগ বোর্ড

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত উপাচার্যের একের পর এক অডিও ভাইরাল হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১৩ টি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে এবিষয়ে কোনো সুরাহা না হয়েই আবারও নিয়োগ বোর্ড চালু। ক্যাম্পাস সূত্রে জানা যায়, সর্বশেষ ১১ জুন ‘দরবেশ সালাম’ নামের ফেসবুক …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের লালসায় ছাত্রীর জীবন বরবাদ

ফরিদপুরঃ বুকভরা আশা নিয়ে জেলা শহরে পড়তে চেয়েছিল মেয়েটি। নিয়মকানুন মেনে ফরমও পূরণ করেছিল কিন্তু শিক্ষকের লালসার কাছে চুরমার হয়ে গেলো সব স্বপ্ন। অন্য কোথাও ভর্তি হতে না পেরে শেষ পর্যন্ত মানসিক বিকারগ্রস্ত মেয়েটি। বলছিলাম প্রত্যন্ত গাঁয়ের সুমাইয়া আক্তারের কথা। ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন সদর থেকে দূরবর্তী গ্রাম করিমপুরের মেয়ে সুমাইয়া। …

বিস্তারিত পড়ুন

ঈদের আগে জবি ছাত্রীর মুক্তি চেয়ে ৩০ সংগঠনের বিবৃতি

ঢাকাঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী খাদিজাতুল কুবরাকে আসন্ন ঈদুল আজহার আগে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ৩০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আজ বুধবার সংগঠনগুলোর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। ‘প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ’ ব্যানারে বিবৃতিটি পাঠিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর …

বিস্তারিত পড়ুন

আটকে আছে শিক্ষক পদোন্নতিসহ নানা সিদ্ধান্তের অনুমোদন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সিন্ডিকেট সভা হচ্ছে না পাঁচ মাস ধরে। এর ফলে শিক্ষক পদোন্নতি, নিয়োগসহ আটকে আছে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন। চলতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের ৩১তারিখ এ বিশ্ববিদ্যালয়ের ৯৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে চলতি মাস পর্যন্ত কোন সিন্ডিকেট সভা করতে পারেনি প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ২০০৫ এর …

বিস্তারিত পড়ুন