এইমাত্র পাওয়া

লিড

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালাচ্ছে অধিদপ্তর

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ একটার পর একটা দুর্নীতির অভিযোগের পর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালাচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। গত কয়েক মাসে শতাধিক প্রধানসহ শিক্ষকদের এমপিও স্থগিত ও স্থায়ীভাবে এমপিও বন্ধের উদ্যোগসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও দুর্নীতি থেকে মুক্ত থাকছে না মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনেক সময় অধ্যক্ষসহ শিক্ষকরা প্রতিষ্ঠানে অনুপস্থিত …

বিস্তারিত পড়ুন

মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে: প্রধানমন্ত্রী

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। আমি মনে করি, শিক্ষা ও কর্মসংস্থান দুটি মূল উপাদান-যা নারীর ক্ষমতায়ন করতে পারে। তাই নারী শিক্ষার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। স্যান্ডটন কনভেনশন সেন্টারে ব্রিকস সম্মেলন উপলক্ষে আয়োজিত এক মধ্যাহ্নভোজে ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। …

বিস্তারিত পড়ুন

এসএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল সোমবার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগামী সোমবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  চলতি বছরে জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বৃহস্পতিবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ …

বিস্তারিত পড়ুন

কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারেনি প্রাথমিকের শিক্ষার্থীরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষাক্রম অনুযায়ী যেসব যোগ্যতা বা দক্ষতা অর্জন করার কথা, তা অর্জন করতে পারছে না প্রাথমিকের বিপুলসংখ্যক শিক্ষার্থী।এর মধ্যে তৃতীয় ও পঞ্চম শ্রেণির প্রায় অর্ধেক শিক্ষার্থী শিক্ষাক্রম অনুযায়ী বাংলায় কাক্সিক্ষত যোগ্যতা বা দক্ষতা অর্জন করতে পারছে না। আর তৃতীয় শ্রেণির প্রায় ৬১ শতাংশ এবং পঞ্চম শ্রেণির ৭০ শতাংশ …

বিস্তারিত পড়ুন

নতুন বই ছাপাতে কোনো ধরনের সংকট নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে কোনো ধরনের সংকট কিংবা সমস্যা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই। ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে। টেন্ডার কাজ সম্পন্ন করার জন্য …

বিস্তারিত পড়ুন

কমিটির অযাচিত হস্তক্ষেপে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে বিতর্ক

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের বেসরকারি স্কুল-কলেজ পরিচালনায় মুখ্য ভূমিকা রাখে পরিচালনা পর্ষদ। আর বিদ্যমান পরিচালনা পর্ষদের প্রবিধানমালা অনুযায়ী ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির ১৬টি দায়িত্ব পালনে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গভর্নিং বডির সভাপতি এসব দায়িত্বের বাইরে প্রতিষ্ঠান পরিচালনায় অযাচিত হস্তক্ষেপ করেন। যাতে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বিপাকে পড়েন অধ্যক্ষ/ প্রধান শিক্ষক। …

বিস্তারিত পড়ুন

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য ‘দুঃসংবাদ’

নিউজ ডেস্ক।। সরকারি চাকরিতে আবেদনের ফি বাড়ানো হয়েছে। এক বছরের ব্যবধানে পুনরায় ফি বাড়ানো হলো। নবম গ্রেডের চাকরির আবেদন ফি ৬০০ টাকা এবং এর ওপর সার্ভিস চার্জ ও ভ্যাটসহ পরিশোধ করতে হবে আরও ৬৯ টাকা। এবার পরীক্ষার ফির সার্ভিস চার্জের (টেলিটক বাংলাদেশের কমিশন) ওপর ভ্যাট যোগ করে পরীক্ষার ফি নির্ধারণ …

বিস্তারিত পড়ুন

সচেতনতা বৃদ্ধিতে মাঠে নামছে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই আরো নাজুক হচ্ছে। ফলে শহর কিংবা গ্রামে নয় দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডেঙ্গু নিয়ে সবার মধ্যেই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন করতে মাঠে নামছে মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার …

বিস্তারিত পড়ুন

দ্রুতই চালু হচ্ছে ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা; সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় এসেছে। কিন্তু দীর্ঘদিন ধরেই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর দাবি অভিভাবক ও শিক্ষকদের। তবে তা নিয়ে তেমন তোড়জোড় ছিল না সংশ্লিষ্টদের। এবার তোড়জোড় শুরু করেছে শিক্ষা প্রশাসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে চায় সরকার। ইতিমধ্যেই উপবৃত্তি প্রদানের …

বিস্তারিত পড়ুন