মাধ্যমিক

কোচিংয়ের নামে টাকা আদায়, ৭ প্রতিষ্ঠানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের চন্দনাইশে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিংয়ের নামে টাকা আদায়ের ঘটনায় নামেমাত্র কয়েকটি স্কুলকে শোকজ করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) অভিযুক্ত সাত বিদ্যালয় প্রধানকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা সাক্ষরিত ওই চিঠিতে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

অনলাইন জুয়ার বিরুদ্ধে সব শিক্ষা প্রতিষ্ঠানে চলবে প্রচারণা

ঢাকাঃ বিট কয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির বা ক্রিপ্টোর অবৈধ ট্রেডিং, অনলাইন জুয়া ও হুন্ডি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রশাসন। এসব কার্যক্রম থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সব বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে প্রচার প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সব স্কুল-কলেজে ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং ও অনলাইন জুয়াবিরোধী প্রচারণা চালাতে অধ্যক্ষ-প্রধান …

বিস্তারিত পড়ুন

সভাপতির স্বাক্ষর নকল করে টাকা উত্তোলনের প্রধান শিক্ষকের!

ঠাকুরগাঁওঃ জেলায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলা সদরের আকচা ইউনিয়নের নিমবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীকান্ত রায় ম্যানেজিং কমিটির সভাপতি সন্তোষ কুমার আগরওয়ালা’র স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক ঠাকুরগাঁও শাখা …

বিস্তারিত পড়ুন

অন্যান্য বিষয়ের মতো ধর্ম শিক্ষাও মূল্যায়ন হবে: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অনেকে বলছেন নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে না, ধর্মশিক্ষাও থাকবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে অন্য বিষয়ে মূল্যায়ন যেমন হবে, ধর্মীয় শিক্ষাও সেভাবেই মূল্যায়ন হবে। আমরা শিক্ষার সঙ্গে জীবন এক করে দিতে চাই। ছাত্র-ছাত্রীরা এখন জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হবে। চার দেয়ালের মধ্যে এখন আর শিক্ষার সীমাবদ্ধ থাকবে …

বিস্তারিত পড়ুন

অবরোধে স্কুলে উপস্থিতি ও পরীক্ষা নিয়ে শঙ্কা

ঢাকাঃ সারাদেশে চলছে বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধ। সপ্তাহের পাঁচ দিন স্কুল খোলা থাকে, এর মধ্যে চার দিনই চলছে অবরোধ। গত সপ্তাহের চিত্রও একই। এছাড়া আগামী সপ্তাহ থেকে টানা অবরোধ আসতে পারে—এমন ধারণা করা হচ্ছে। অবরোধ চলাকালীন গণপরিবহনের সংখ্যা অনেক কম। অনেকে ভয়ে ব্যক্তিগত গাড়িও বের করেন না। প্রতিদিনই কম বেশি …

বিস্তারিত পড়ুন

প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে লাঞ্ছিত বিভাগীয় শিক্ষা কর্মকর্তা

চুয়াডাঙ্গাঃ জেলায় প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছেন খুলনার বিভাগীয় এক শিক্ষা কর্মকর্তা। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা ইমরান আলী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সহকারী পরিচালক (মাধ্যমিক)। তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করলে শিক্ষকরা তাকে ধাক্কা দিয়ে …

বিস্তারিত পড়ুন

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ না করায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত

শরিয়তপুরঃ ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করায় ভেদরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষককে ক্লাশে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতির বিরুদ্ধে। প্রধান শিক্ষক বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ সভাপতি বলছেন- শিক্ষার্থীদের ফরম ফিলাপ করার বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক হতে একাধিক ৩য় শ্রেণী বিষয়ে হাইকোর্টের রুল

ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো এমপিও নীতিমালা, ২০২১ এর পরিশিষ্ট ‘ঘ’ এর ক্রমিক নং ৮, ৯ এবং ১০ এর ৩ নম্বর কলামের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই কলামে বলা হয়েছে, যাদের শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান তারা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং …

বিস্তারিত পড়ুন

টাকা নিয়ে চাকরি দেওয়ায় প্রধান শিক্ষকের নামে মামলা

নাটোরঃ টাকা নিয়ে বিদ্যালয়ে চাকরি দিতে না পারায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার আলীর নামে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর আমলি আদালতে তার নামে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার শ্যামপুর গ্রামের …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাক্রম: জিপিএ-৫ ছেড়ে ‘ত্রিভুজ’ পাওয়ার লড়াই

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমের অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানো। নম্বর বা জিপিএ-৫ পাওয়ার কথিত যুদ্ধও থামানো। বলা যাবে না ‘কেউ ভালো, কেউ খারাপ’। তারা কাজ করতে করতে শিখবে-জানবে। মোট কথা হাতে-কলমে শেখানো এ শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য। অথচ বছর শেষে উল্টো চিত্র দেখছেন শিক্ষার্থী-অভিভাবকরা। বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নামে …

বিস্তারিত পড়ুন