ঢাকাঃ আগামী রবিবারসকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে৷
পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা৷
উপকূলীয় এলাকার প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার এসএ টিভিকে বলেন, ‘গত পরশু আমরা একটি বৈঠক করেছি৷ প্রতিটি প্রতিষ্ঠানকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সতর্ক করা হয়েছে এবং চিঠিও দেওয়া হয়েছে৷ আমরা প্রস্তুত আছি, আমাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে৷’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা স্থগিত হবে কি না সেই সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষাবোর্ড৷ কেন্দ্র থেকে এখন পর্যন্ত আমাদের কাছে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি৷ পরিস্থিতি অনুযায়ী যদি এসএসসি পরীক্ষা স্থগিত করতে হয়, নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেব৷’
যোগাযোগ করা হলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘পরীক্ষার বিষয়ে আমাদের সিদ্ধান্ত হলো, জেলা প্রশাসনকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে৷ ঝড়ের গতিপথ দেখে উপকূলীয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি পরীক্ষা নেওয়ার অনুপযোগী হয়, সে ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে৷’
‘আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে৷ আমরা পরিস্থিতি অনুযায়ী জানিয়ে দেবো,’ বলেন তিনি৷ গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়৷
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
