এইমাত্র পাওয়া

বুয়েটের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

নিউজ ডেস্ক।।

২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মন্ত্রী জানান, বুয়েটের একাডেমিক কাউন্সিল এইচএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বুয়েট প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে বুয়েটের একাডেমিক কাউন্সিল সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২ জানুয়ারি বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর চলতি বছরের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.