এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে গভর্ণিং বডির সভা অনুষ্ঠিত

নাজমুল হুদা ।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজে গভর্ণিং বডির সভা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। গভর্ণিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা এবং ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশের সভাপতিত্বে সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদস্য এ্যাড. নব কুমার চক্রবর্তী, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন গাজী, সহকারী অধ্যাপক অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম, বীনা রানী, অভিভাবক সদস্য মনজিলা খাতুন, মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন, নির্মাণাধীন শুভদিয়া ইউনিয়ন পরিষদ এবং ফকিরহাট উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত ভবনের নামকরণ করা হয় স্বপন দাশ অডিটোরিয়াম ভবন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন ভবনের নামকরণ করা হয় বঙ্গবন্ধু পরিবারের উত্তরাধিকার বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনে’র মাতা রাজিয়া নাসের একাডেমিক ভবন। সভায় এনটিআরসিএ সুপারিশ প্রাপ্ত দুইজন প্রভাষক মোঃ সাইদুর রহমান ও মোঃ আমানুল্লাহ যোগদান পত্র অনুমোদন করা হয়। সভা শেষে সভাপতি ও সদস্যবৃন্দ কলেজর উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.