মাউশি থেকে উপবৃত্তি পাবে জবির সংখ্যালঘু শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে। এই লক্ষ্যে আবেদন চেয়ে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জবির সঙ্গে পরমাণু শক্তি কমিশনের চুক্তি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (মাউশি) উপবৃত্তির অর্থ ইউজিসির মাধ্যমে হাতে পাবেন এসব শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ অর্থবছরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ফরমে উল্লিখিত শর্তাবলী সঠিকভাবে পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র বিভাগীয় প্রধানের মাধ্যমে সত্যায়িত করে ১৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংখ্যালঘু শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। আমরা তালিকা তৈরি করে তাদের কাছে পাঠিয়ে দেবো। এরপর তারা তাদের মতো করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা তৈরি করবে।’

প্রসঙ্গত, মাউশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে নোটিশ জারি করেছে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.