নিউজ ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিসিএস ক্যাডার পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ পাবেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়।
আদেশটি অবিলম্বে কার্যকর করে পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল