নিউজ ডেস্ক।।
চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি সহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই মতামত দেওয়া হয়।
বৈঠকটি শুরু হয় রাত ১০টায়। বৈঠক শেষে রাত ১১টার দিকে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঠিক করতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানাতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
