নিউজ ডেস্ক।।
করোনা প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুর ২টায় কভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা দেশের সব হাসপাতাল এবং টিকাদান কেন্দ্রে একটি নির্দেশনা দিয়েছি। এখন থেকে প্রথম ডোজের টিকা নিতে যদি কেউ আসেন, তার যদি জন্ম নিবন্ধন বা কিছুই না থাকে, শুধু তার মোবাইল নম্বর দিয়ে তিনি টিকা নিতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
