এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে

সজল আহমেদ।।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ রাত ১০টায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। ভার্চুয়ালি এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন  এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রাত ১০টায় ভার্চুয়ালি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের সিদ্ধান্ত মন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.