রায় পাওয়া বাকি ৬৫ জনের নিয়োগ কবে জানাল এনটিআরসিএ

নিউজ ডেস্ক।।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ হাজার ২৮৩ জন প্রার্থী নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র প্রকাশ করা হয়েছে। টেলিটকের ওয়েবসাইট থেকে প্রার্থীরা সুপারিশপত্র ডাউনলোড করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে, এই ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর অনেকেই যোগদানও করেছেন।
এই ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর মধ্যে মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপীল ৩৪৩/২০১৯ নং মামলার প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে ২২০৭ টি পদের ২১৪২ জন প্রার্থীও যোগদান করতে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু, এই ২২০৭টি পদের মধ্যে ৬৫ জন প্রার্থীর পদশূন্য না থাকায় ৩য় গণবিজ্ঞপ্তির ফলাফলে তাদেরকে সুপারিশ করা সম্ভব হয়নি। আদালতের রায় থাকা সত্ত্বেও এই ৬৫ জন প্রার্থী যোগদান করতে না পারায় নানা ধরণের শঙ্কায় দিনাতিপাত করছেন।

তাদের যোগদান কবে জানতে চাইলে ৯ ফেব্রুয়ারী (বুধবার) বিকেলে এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন দৈনিক ডেল্টা টাইমস্ কে বলেন, পদশূন্য না থাকায় ৬৫ জন প্রার্থীকে আমরা সুপারিশ করতে পারিনি। তবে, খুব দ্রুতই আমরা ৪র্থ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ সংগ্রহে ই-রিকুইজিশনের কাজ শুরু করবো। ই-রিকুইজিশন শেষে উক্ত ৬৫ জনের সাবজেক্টে শূন্যপদ পেলে ৪র্থ গণবিজ্ঞপ্তির আগেই তাদেরকে সুপারিশপত্র দেয়া হবে। ৬৫ জন প্রর্থীকে কোন ধরণের হতাশা বা দুশ্চিন্তা না করারও পরামর্শ দেন এই কর্মকর্তা।
গত ১৬ আগস্ট এই ৬৫ জন প্রার্থীর বিষয়ে এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তি
 

উল্লেখ্য, গত ১৬ আগস্ট এই ৬৫ জন প্রার্থীর বিষয়ে এনটিআরসিএ’র ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপীল ৩৪৩/২০১৯ নং মামলার প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে ২২০৭ টি পদের মধ্যে নিম্নবর্ণিত রোল নম্বরধারী ৬৫ জন রিটকারীর পদের বিপরীতে কোন শূন্যপদ না পাওয়ায় ৩য় নিয়োগচক্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে উল্লিখিত শূন্য পদ সমূহের চাহিদা পাওয়া গেলে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.