নিউজ ডেস্ক।।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭০৩ জন।
৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৮০১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৭২৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ২ জন, সিলেটে ২ জন, বরিশালে ১ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
