নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) এ ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় ২৭টি বিষয়ে মোট ১২ হাজার ৪০০ জন অংশ নেন। এতে উত্তীর্ণ হয়েছেন আট হাজার ৫৯০ জন। পাসের হার ৬৯ দশমিক ২৭ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.nu.ac.bd/ ও http://www.nubd.info/-তে ঢুকে ফলাফল জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এতথ্য জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
