ডিসেম্বরের মধ্যে সবার টিকাদান সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশা ব্যক্ত করে বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ আশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনার সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে, সেটা নিতে হবে। টিকা নেওয়ার কারণে মৃত্যুর হার সেভাবে বাড়েনি।

টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের ৭০ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশকে টিকা দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.