নিউজ ডেস্ক।।
রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে।
আজ রবিবার রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকাদান শুরুর সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক উপস্থিত ছিলেন।
প্রথম দিন টিকা দেওয়া হবে এক হাজার ২০০ শিক্ষার্থীকে। এদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
