এইমাত্র পাওয়া

সংক্রমণ নিম্নমুখী এখনই বলা যাচ্ছে না : স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক।।

দেশে গত কয়েকদিনে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে, তবে সার্বিক সংক্রমণ পরিস্থিতিকে এখনই নিম্নমুখী বলার সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আছে, তবে এটি আসলেই নিম্নমুখী কিনা, তা বলার সময় এখনও হয়নি। এ সময়টাতে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন আরও বেশি দায়িত্বের পরিচয় দিই। নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ যেসব স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনে চলি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.