নিউজ ডেস্ক।।
বিদেশি বিভিন্ন প্ল্যাটফরমে কাজ করে আয় করায় উৎসাহ বাড়াতে ফ্রিল্যান্সারদের প্রাথমিকভাবে ৫৫টি স্বীকৃত প্ল্যাটফরম নির্ধারণ করে দিয়েছে সরকার। এসব অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে আয় করলে চলতি ২০২১-২২ অর্থবছর থেকে ৪ শতাংশ নগদ প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সাররা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে তথ্যপ্রযুক্তি বিভাগ স্বীকৃত এসব মার্কেটপ্লেসের তালিকা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ও আইটিইএস সেবা অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে রপ্তানি করে থাকে। সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট অনলাইন মার্কেটপ্লেসকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কর্তৃক স্বীকৃত হওয়ার শর্ত রয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এক সার্কুলারে সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য রপ্তানিতে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে মার্কেটপ্লেসকে তথ্যপ্রযুক্তি বিভাগের স্বীকৃত হওয়ার শর্ত দেওয়া হয়। পরে ২০২২ সালের ১৬ জানুয়ারি আরেকটি সার্কুলারে স্বীকৃত মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে রপ্তানি করা সফটওয়্যার ও আইটিইএস সেবার আয় কীভাবে নগদ প্রণোদনাযোগ্য হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
