আর মুনাফিকের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, ‘তারা মুখে তোমাদের সন্তুষ্ট রাখে, কিন্তু তাদের হৃদয় তা অস্বীকার করে। ’ (সুরা : তাওবা, আয়াত : ৮)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক এবং যার মধ্যে তার একটি দেখা যাবে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে, যে পর্যন্ত না সে তা পরিহার করবে—(১) যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে তা খেয়ানত করে, (২) যখন কথা বলে, মিথ্যা বলে, (৩) যখন অঙ্গীকার করে, ভঙ্গ করে এবং (৪) যখন কারো সঙ্গে ঝগড়া-বিবাদ করে, তখন সে অশ্লীলভাষী হয় (অশ্লীল গালমন্দ করে)। (মিশকাত, হাদিস : ৫৬)
যার অবস্থান আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। বান্দার সবচেয়ে বড় ব্যর্থতা হলো, মহান আল্লাহকে সন্তুষ্ট করতে অক্ষম হওয়া। প্রতি মুহূর্তে মহান আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করে যারা মহান আল্লাহর শুকরিয়া করতে ব্যর্থ হয়, আল্লাহর অসন্তুষ্টির কাজ করে বেড়ায়, তাদের জীবন অঙ্কের ফলাফল শূন্য।
মহান আল্লাহ সবাইকে এ ধরনের কাজ থেকে ফিরে আসার তাওফিক দান করুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
