ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরাম ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৪ দিন ব্যাপী অনলাইন শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসক মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ও এটুআই এর সংযুক্ত কর্মকর্তা মো. কবীর হোসাইন, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং এর সহযোগী অধ্যাপক মো. হাবিবুল ইসলাম সুমন, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
করোনার এই ক্রান্তিকালে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরাম ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশের উদ্যোগে এরকম উদ্যোগে আগেও ছিল। এই সংগঠন শিক্ষকদের মানোন্নয়নে সবসময় অনলাইন প্রশিক্ষণ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ যেটা সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। জুম ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখা ও শিক্ষকদের অনলাইনে লাইভে ক্লাস নেয়ার পদ্ধতি শেখানোর প্রয়াসে শিক্ষকদের এই প্রশিক্ষণ। Training on Interactive teaching & live Class Management শীর্ষক ৪দিন ব্যাপী এই প্রশিক্ষণে সারা দেশ থেকে ১০০জন শিক্ষক অনলাইন প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
