৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি আবার নেয়া শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। আজ মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগামী ৬ তিনি বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে। গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.