নিজস্ব প্রতিবেদক।।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ৬৫ জন সহকারী শিক্ষককে নিয়োগ ও পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রথম শিক্ষামন্ত্রী সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের নিয়োগপত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বেসরকারি মাধ্যমিকের ৩৪ হাজার ৭৩ জন শিক্ষকের নিয়োগপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়। পরে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত ২৪ জানুয়ারি পিএসসি ২ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করে।
পিএসসির সুপারিশ পাওয়া শিক্ষকদের প্রাক চাকরি বৃত্তান্ত (পুলিশি তদন্ত) ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২ হাজার ১৫৫ জন শিক্ষকের মধ্য থেকে ২ হাজার ৬৫ জনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গত ৯ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।শিক্ষকদের প্রাক চাকরি বৃত্তান্ত (পুলিশি তদন্ত) প্রতিবেদন যথাসময়ে না পাওয়ায় শিক্ষক সংকট দূর করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য প্রাক চাকরি বৃত্তান্ত (পুলিশি তদন্ত) চলমান রেখে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সারসংক্ষেপ পাঠানো হলে গত বছর ১৯ ডিসেম্বর তা অনুমোদিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
