অনলাইন ডেস্ক : টেক জায়ান্ট এইচপি দেশের বাজারে প্যাভিলিয়ন অ্যারো ১৩ সিরিজের ল্যাপটপ নিয়ে এসেছে। এক কেজিরও কম ওজনের এই ল্যাপটপ দেশীয় বাজারে সবচেয়ে হালকা ওজনের এএমডি-বেজড ল্যাপটপ। এএমডি রেডিয়ন গ্রাফিক্স, টেকসই ও রিসাইকেলড উপাদান দ্বারা তৈরি এই ল্যাপটপে রয়েছে এএমডি রাইজেন ফাইভ ৫৬০০ইউ এবং এএমডি রাইজেন সেভেন ৫৮০০ইউ মোবাইল প্রসেসর।
প্যাভিলিয়ন অ্যারো ১৩ ল্যাপটপ প্রায় সাড়ে ১০ ঘণ্টা একটানা ব্যাটারি লাইফ প্রদানে সক্ষম। উন্নত ডিসপ্লের এ ল্যাপটপ সূর্যের আলোতেও সহজে ব্যবহার করা যাবে। এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ be0345AU মডেলের প্রারম্ভিক মূল্য ৯৫,০০০ টাকা। ডিভাইসটিতে রয়েছে উইন্ডোজ ১১, মাইক্রোসফট অফিস ২০১৯, ফিঙ্গারপ্রিন্ট রিডার, ১৩.৩ ইঞ্চির ডাব্লিউকিউএক্সজিএ (২৫৬০x১৬০০) অ্যান্টিগ্লের ৪০০ নিটস আইপিএস ন্যারো বর্ডার ডিসপ্লে, রাইজেন সেভেন ৫৮০০ইউ প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ।
অন্যদিকে এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ be0216AU মডেলের প্রারম্ভিক মূল্য ৮৫,০০০ টাকা। ডিভাইসটিতে রয়েছে উইন্ডোজ ১১, মাইক্রোসফট অফিস ২০১৯, ফিঙ্গারপ্রিন্ট রিডার, ১৩.৩ ইঞ্চির ডাব্লিউকিউএক্সজিএ (২৫৬০x১৬০০) অ্যান্টিগ্লের ৪০০ নিটস আইপিএস ন্যারো বর্ডার ডিসপ্লে, রাইজেন ফাইভ ৫৬০০ইউ প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। নতুন এ ল্যাপটপ দেশে এইচপির যেকোনো পার্টনার স্টোরে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
