অনলাইন ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এসব টিকা দিচ্ছে দেশটি।
দূতাবাস বলছে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে বলেও এতে বলা হয়।
এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জন মানুষকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জনকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
