এইমাত্র পাওয়া

ফেব্রুয়ারীতে আবার গণবিজ্ঞপ্তি,যোগদান না করা পদে ২য় মেধাতালিকা থেকে সুপারিশ

অনলাইন ডেস্ক।।

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে শিক্ষক পদে সুপারিশ করেছে সুপারিশ। তৃতীয় ধাপের গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজারের বেশি শিক্ষক শূন্যপদে নিয়োগের লক্ষ্য থাকলেও প্রার্থীরা আবেদন না করায় ১৫ হাজার ২২৫টি পদে সুপারিশ করা হয়নি। ফেব্রুয়ারি মাসে খালি থাকা এ পদগুলোতে নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আর সুপারিশ করা ৩৪ হাজার পদের মধ্যে যেসব পদে প্রার্থীরা যোগদান করবে না সে পদগুলোতে আগে আবেদন করে রাখা প্রার্থীদের দ্বিতীয় মেধাতালিকা করে নিয়োগ সুপারিশ করা হবে।

সোমবার দুপুরে সরকারি স্কুলে নিয়োগ পাওয়া ২ হাজারের বেশি প্রার্থীর নিয়োগ পত্র ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া ৩৪ হাজার প্রার্থীর সুপারিশপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.