এইমাত্র পাওয়া

বোর্ড চেয়ারম্যান থেকে মাউশির ডিজি হলেন অধ্যাপক নেহাল আহমেদ

নিউজ ডেস্ক।।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনের বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, এটা একটি চলতি দায়িত্ব। এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.