এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের কাউন্সেলিং করাতে হবে

নিউজ ডেস্ক।।

করোনার কারণে মানসিক চাপ, হতাশা ও বিষণœতা থেকে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে মনে করেন ইউজিসির উপপরিচালক মৌলি আজাদ। তিনি বলেন, করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বেড়েছে। তাই করোনার মধ্যে শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে

ইউজিসি থেকে সাইকোলজিস্ট নিয়োগ দিতে চিঠি পাঠানো হয়েছে।

মৌলি আজাদ বলেন, করোনার কারণে দীর্ঘ সময় ক্লাস বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্লাসটা ঠিক সময় করতে পারছে না। পরীক্ষাও সময়মতো হচ্ছে না। তাদের চাকরির বয়স চলে যাচ্ছে। আবার শিক্ষক ও পরিবারের লোকদের থেকেও তারা প্রয়োজনীয় সহযোগিতা পায় না। উল্টো চাকরির বয়স পেরিয়ে যাওয়ার কারণে বেশি কথা শুনতে হয়। কিন্তু একজন শিক্ষার্থী কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যায় তা কেউ বুঝতে চায় না। শিক্ষার্থীদের হতাশা ও বিষণœতা দূর করতে পরিবারের ভ‚মিকাই বেশি থাকা উচিত। শিক্ষকদেরও সহযোগিতা করা দরকার। ক্লাস বন্ধ থাকার কারণে আত্মহত্যার বিষয়টি নিয়ে বেশি ফোকাস করা দরকার। #


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.