অনলাইন ডেস্ক।।
প্রথমবারের মতো ওয়ানডে সুপার লিগ চালু করেছে আইসিসি। মূলত একদিনের ম্যাচের সিরিজগুলোর গুরুত্ব আরও বাড়াতেই এ পদ্ধতি চালু করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি। পাশাপাশি এই লিগের মাধ্যমেই চূড়ান্ত হবে আগামী ২০২৩ বিশ্বকাপে কোন দশটি দল খেলবে।
সমান ম্যাচ খেলে ৬ জয়ের বিপরীতে ১১টি পরাজয়ে শ্রীলঙ্কার রেটিং ৬২। তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আফগানিস্তান (৬ ম্যাচে ৬ জয়ে রেটিং ৬০), ৬ষ্ঠ অস্ট্রেলিয়া (৯ ম্যাচে ৬ জয় ও ৩ পরাজয়ে রেটিং ৬০), সপ্তম ওয়েস্ট ইন্ডিজ (১২ ম্যাচে ৫ জয় ও ৭ পরাজয়ে রেটিং ৫০), অষ্টম ভারত (৯ ম্যাচে ৪ জয়ে রেটিং ৪৯), নবম পাকিস্তান (৯ ম্যাচে ৪ জয় ও ৫ পরাজয়ে রেটিং ৪০), দশম দক্ষিণ আফ্রিকা (১০ ম্যাচে ৩ জয় ও ৫ পরাজয়ে রেটিং ৩৯), একাদশ জিম্বাবুয়ে (১২ ম্যাচে ৩ জয় ও ৮ পরাজয়ে রেটিং ৩৫), দ্বাদশ নিউজিল্যান্ড (৩ ম্যাচে ৩ জয়ে রেটিং ৩০) ও সবার শেষে নেদারল্যান্ডস (৭ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে রেটিং ২৫)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
