নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সংশোধিত সময়সূচি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। অসাবধানতাবশত অনার্স দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেখানো হয়েছে, যা ইতোমধ্যে সংশোধন করে সংশোধিত সময়সূচি বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: আতাউর রহমান গত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
