৩০ জানুয়ারি শুরু হচ্ছে না ফাজিল পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক।।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে না। আগামী ৩০ জানুয়ারি থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সোমবার তা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ জানুয়ারির সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২১ জানুয়ারি থেকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।

গতকাল রোববার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এ সংক্রান্ত নোটিশও জারি হয়েছিল। তবে আজ এ পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.