অনলাইন ডেস্ক।।
রসুন জৈব গুণসম্পন্ন একটি ঝাঁঝালো সবজি। যা মশলা ও ভেষজ ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। খাবারে মশলা হিসেবেও রসুন ব্যবহার করা হয়। কিন্তু রসুনের গুণ কেবল খাবারের স্বাদ বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে আরো অনেক গুণ।
রসুনের রস করেঃ
রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। তবে এটি গোসলের আগে চুলে লাগিয়ে নিন। এটি মাথায় রেখে কিছু সময় অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এক্ষেত্রে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না যেন।
তেল এবং রসুন উভয়ই সাহায্য করে নতুন চুল গজাতে। এমনকি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়াও দূর করে দেয় রসুনের তেল। এক টেবিল চামচ রসুনের রসের সঙ্গে আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা বা তারচেয়ে বেশি সময় এটি চুলে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
কাঁচা রসুনের সিরামঃ
চুল পড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হল কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সঙ্গে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। ভাল ফল পাওয়ার জন্য এটি প্রতি রাতে ব্যবহার করুন।
রসুনের কন্ডিশনার তৈরি করে লাগাতে পারেনঃ
প্রথমে রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করুন। এবার কন্ডিশনারের সঙ্গে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। আপনি চাইলে এতে রসুনের রসও মেশাতে পারেন। এটি চুল পড়া রোধ করতে সাহায্য করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
