শনিবার (২২ জানুয়ারি) সকালে মোবাইল ফোনে তানভীর শাকিল জয়, ফেসবুকে ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না ও এমপি ডা. আব্দুল আজিজ সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ গ্রহণ করেছি। এরপরও তৃতীয়বারের মতো শরীরে করোনা শনাক্ত হয়েছে। সর্দি ছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।
এদিকে শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না তার নিজ ফেসবুক পেজে করোনা শনাক্তের বিষয়টি জানিয়ে সবার নিকট দোয়া চেয়েছেন। একই সঙ্গে কোভিড ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্যও তিনি সবাইকে অনুরোধ করেছেন। তিনি করোনা শনাক্তের আগে করোনার বুস্টার ডোজ গ্রহন করেছিলেন।
এ ছাড়া সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ সরকার বলেন, টিকার দুই ডোজ নেওয়ার পরও দেহে করোনা শনাক্ত হয়েছে। সর্দি-কাশি থাকলেও তেমন সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
