বরিশাল শিক্ষা বোর্ডের ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যাদের মধ্যে জিপিএ-৫ এ পেয়েছেন ৩০ জন, গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু জিপিএ-৫ এ উন্নীত হয়নি ১১৩ জনের। আর ফেল থেকে পাস করেছেন ২৪৯ জন পরীক্ষার্থী।
শুক্রবার (২১ জানুয়ারি) বোর্ড চেয়ারম্যান ও কন্ট্রোলার স্বাক্ষরিত পুনঃনিরীক্ষণের ফলাফলের তালিকা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ৬ হাজার ১৩৯টি আবেদন করে। এর মধ্যে পুনঃনিরীক্ষণে ৩৯২ জনের ফল পরিবর্তন হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
