অনলাইন ডেস্ক।।
ওমিক্রনসহ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী বিস্তার মোকাবিলায় রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান-সমাবেশের ওপর বিধিনিষেধ দিয়েছে সরকার।
শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে নতুন করে মোট ৫টি বিধিনিষেধ দেওয়া হয়েছে।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। ওই বছরের শেষ দিকে সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী হলেও ২০২১ সালের এপ্রিলের পর থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক তাণ্ডব চালায়। তবে ২০২২ সালের শুরুতেই ওমিক্রন ভ্যারিয়েন্ট আবারও চোখ রাঙাতে শুরু করে। দ্রুত বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় একদিনে চারজনের মৃত্যু ও ১০ হাজার ৮৮৮ জনের আক্রান্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ১৮০ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
