এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ৫ম শ্রেণি পাস!

নিজস্ব প্রতিবেদক।। 

 পুঠিয়ায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পঞ্চম শ্রেণি পাস! এই নিয়ে চরম নাখোশ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা। আর সভাপতি পরিবর্তনের দাবীতে প্রতিষ্ঠানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে,২০২২ সালের ১২ জানুয়ারি বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতির মেয়াদ শেষ হয়। আর মেয়াদ উর্ত্তীণ সভাপতি ছিলেন জমসেদ আলী। তার শিক্ষাগত যোগ্যতা ছিলো এইচএসসি পাস। তার মেয়াদ শেষ হওয়ায় এই প্রতিষ্ঠানে নতুন সভাপতি করা হয়েছে মাহাবুল আলম বাবু নামের এক ব্যক্তিকে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে গত কয়েক বছর থেকে এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ খুবই নিন্ম মানের তৈরি হচ্ছে। যার কারণে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা চরম নাখোশ। শিক্ষকরা বলেন, স্বাক্ষরজ্ঞান একজন ব্যাক্তি একটি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি! সে প্রতিষ্ঠানের অবস্থা নিয়ে এখন নানা মহলে প্রশ্ন উঠেছে। তাই শিক্ষক শিক্ষার্থীরা আজ প্রতিবাদে নেমেছেন।

রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম বলেন, বর্তমানে যাকে (বাবু) শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে তিনি (বাবু) পঞ্চম শ্রেণি পাশ। তিনি কখনো হাই স্কুলে যান নি। এমন সভাপতিকে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাকরা মেনে নিবে না।

এ বিষয়ে দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতি মাহাবুল আলম বাবু বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়, ষড়যন্ত্র মূলক। এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু লোকজন রাজনীতি করার চেস্টা চালাচ্ছে। আমরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবো।

বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘স্থানীয় সাংসদ ও রাজশাহী শিক্ষাবোর্ডের নির্বাচিত সভাপতি হিসাবে বাবুর নাম চুড়ান্ত করেন। আমরা তাকে নিয়ে আগামির দিন গুলো সুন্দর ও সুষ্ঠভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে চাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.