নিউজ ডেস্ক।।
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশ করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।
গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এই প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন।
গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
