অনলাইন ডেস্ক।।
পদোন্নতি দিতে দেশের সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোয় দশম বা তার ওপরের গ্রেডে কর্মরত সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও সহকারী গ্রন্থাগারিকদের চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশে আরও জানানো হয়, প্রকাশিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকায় কোনও তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য এবং কর্মরত কেউ বাদ পড়লে, কেউ মৃত্যুবরণ করলে, স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে, পিআরএল -এ গমন করলে, সাময়িক বরখাস্ত হয়ে থাকলে, বিভাগীয় মামলায় অভিযুক্ত হয়ে থাকলে কিংবা কারও কোনও ধরনের অভিযোগ বা আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পত্র গ্রহণ শাখায় তথ্য পাঠাতে হবে আগামী ২৩ জানুয়ারির মধ্যে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
